1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

হাতের মুঠোয় থাকা ম্যাচ হারলো বাংলাদেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শুরুর চাপ সামলে দারুণভাবে ঘরে দাঁড়ায় বাংলাদেশ। একটা সময় ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগাররা। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিলো নিউজিল্যান্ড। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলাস। এছাড়া ড্যান ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ ও উইল ইয়োং ৪২ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। ২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

এরপর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ হাসান। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার।

অন্যদিকে সাইফকে ভালো সঙ্গ দেন লিটন। তবে দলীয় ১১৪ রানে ৭৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তার বিদায়ের পর আউট হন লিটন। ৪ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৬৮ বলে ৪৬ করেন লিটন।

এই দুই সেট ব্যাটারের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। তবে খুবই ধীরগতির ব্যাটিং করেন আফিফ। দলীয় ১৮৪ রানে ৪৯ বলে ২৭ রান করে আউট হন তিনি।

আফিফের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। মিরাজ ৬, রিশাদ ৪, তাসকিন ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শরীফুল।

অন্যদিকে, একপ্রান্ত আগলে ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৮ বলে ফিফটি তুলে নেন তিনি। ৬০ বলে ৫৫ রানে হৃদয় আউট হলে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউইদের পক্ষে য়ার টিকনার নেন ৪টি উইকেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com