1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।

এই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে মোট ১২টি প্রকল্প। এর মধ্যে ৪টি সম্পূর্ণ নতুন এবং বাকি ৮টি সংশোধিত প্রকল্প, যেগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়েও চুলচেরা বিশ্লেষণ হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জনগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বড় প্রকল্প আলোচ্যসূচির শীর্ষে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com