1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ২৮ বলে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট করতে নেমে ক্লার্ক ও ক্লেভারের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে কিউইরা।

ক্লার্ক ও ক্লেভার সমান ৫১ রান করে আউট হন। ২৭ বলে ৩৯ রান করেন কেলি। শেষ দিকে ১৪ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ক্লার্কসন। ১৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন তারা। তবে দ্রুত গতিতে রান তুলতে ব্যর্থ হন এই দুই ওপেনার।

১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর ক্রিজে আসা লিটন দাসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন এই দুই ব্যাটার।

লিটন কিছুটা আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে দলীয় ৬৬ রানে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফিরে যান টাইগার অধিনায়ক। এরপর ২৫ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে বিপদ বাড়ে বাংলাদেশের।

এরপর পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১৩৪ রানে ১৪ বলে ২৮ রান করে আউট হন ইমন। এক চারের সঙ্গে দুই ছক্কা হাঁকান তিনি।

ইমনের বিদায়ের পর ক্রিজে আসা শামীম হোসেনকে নিয়ে আরও আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন হৃদয়। শামীমও চড়াও হন কিউই বোলারদের ওপর। ২৬ বলে ফিফটি পূরণ করেন হৃদয়।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ২ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রান অপরাজিত থাকেন হৃদয়। অন্যদিকে ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান অপরাজিত থাকেন শামীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com