1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন বনানীতে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিনোদন ডেস্ক : দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সাংস্কৃতিক অঙ্গন। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে আতাউর রহমানের নিজ বাসভবন সংলগ্ন খোলা মাঠে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

এর আগে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন। দীর্ঘ কয়েক দশক ধরে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসেবে তিনি দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com