1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আওয়ামী লীগের চার কাউন্সিলর পদে পরিবর্তন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে চারটি ওয়ার্ডে পরিবর্তন এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশীদ শুভ্রকে পরিবর্তন করে গোলাম আশরাফ তালুকদারকে এবং ৩৩ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াস রশীদকে পরিবর্তন করে মো. আউয়াল হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে মুরাদ হোসেনকে পরিবর্তন করে মো. ইকবাল হোসেন তিতুকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরে আবার ইকবালকে পরিবর্তন করে মুরাদ হোসেনকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া উত্তর সিটি করপোরেশননে ৪১ নম্বর ওয়ার্ডে আবদুল মতিনকে পরিবর্তন করে শফিকুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে।

দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটার তালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com