1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

কায়রোর হোটেলে মিলল বাংলাদেশি-আমেরিকান নারীর মরদেহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের কায়রোর একটি হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান নারী ফাতেমা খান খুকির (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ দেহ উদ্ধার করে।

কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কোভিড-১৯ আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে মিশরের একটি হোটেলে তার মরদেহ পাওয়া গেছে। এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো বা কীভাবে মারা গেল, তার কেউ জানে না।’

খুকির বান্ধবী নিউইয়র্কের একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com