1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্তকে শনাক্ত করতে সক্ষম কুকুর

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিন প্রশিক্ষণের পর কুকুর করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারে। জার্মানির একটি প্রাণি বিশ্ববিদ্যালয় তাদের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউনিভার্সিটি অব ভেটেরনারি মেডিসিন হ্যানওভার পাইলট প্রকল্পের আওতায় এই গবেষণা পরিচালনা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সশস্ত্র বাহিনীর আটটি কুকুরকে এক সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয়। কুকুরগুলোকে এক হাজারের বেশি স্বাস্থ্যবান ও করোনা আক্রান্ত ব্যক্তির লালা শুঁকতে দিয়েছিলেন গবেষকরা। পরে দেখা যায় কুকুরগুলো করোনা আক্রান্ত ব্যক্তিদের ৯৪ শতাংশ নির্ভুলভাবে শনাক্ত করতে পারছে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যারেন ভন কোয়েকরিৎজ-ব্লিকউদি বলেন, আমরা মনে করছি এই প্রক্রিয়াটি কাজ করছে। কারণ রোগীর দেহের বিপাকীয় প্রক্রিয়া পুরোপুরি বদলে যায়। আমরা মনে করি, কুকুর একটি সুনির্দিষ্ট গন্ধ শনাক্ত করতে সক্ষম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com