1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে স্পেনে

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে দ্বিতীয় দফা সংক্রমণ ঢেউয়ের আঘাত হানতে যাচ্ছে করোনাভাইরাস। শুক্রবার দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সরকারের ভাইরাস বিশেষজ্ঞ মারিয়া হোসে সিয়েরা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘দুই সপ্তাহের মধ্যে আমাদের সংক্রমণের হার তিন গুণ বেড়েছে।’

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনে দেশে নতুন করে ৯৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। লকডাউন শেষ হওয়ার পর দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ সংক্রমণ।

মারিয়া বলেছেন, ‘আমরা দ্বিতীয় ঢেউ দেখতে পারি, তবে আগামী সপ্তাহগুলোতে কী ঘটে তা আমাদের দেখতে হবে।’

তিনি জানান, বার্সেলোনা ও জারাগোজার মতো বড় শহরগুলোর সাধারণ মানুষদের মধ্যে ভাইরাস সংক্রমিত হচ্ছে।

গত জুনে করোনার সংক্রমণ কমে আসায় লকডাউন প্রত্যাহার করে নেয় স্পেন। তবে বৃহস্পতিবার কিছু কিছু এলাকায় ফের সংক্রমণ শুরু হওয়ায় আঞ্চলিক কর্মকর্তারা নতুন করে পদক্ষেপ নিয়েছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলের মারসিয়ার তোতানা শহরের ৩০ হাজার বাসিন্দাকে লকডাউনের মধ্যে রাখা হয়েছে। রাজধানী মাদ্রিদে স্বজনরা বাড়িতে এলে তাদের সামনেও মাস্ক পরার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com