1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রবার্ট ও’ব্রায়েনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন।

ব্লুমবার্গ বলছে, ও’ব্রায়েনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির প্রকোপ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে শুরু করেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বে সবচেয়ে ভয়াবহ প্রকোপের মধ্যে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু প্রায় ১ লাখ ৪৭ হাজার ছুঁইছুঁই।

গত প্রায় ১৩ দিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকদিন গড়ে ৬০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com