1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি নাইজেরিয়ায় পাইপলাইন থেকে তেল চুরির সময় বিষাক্ত গ্যাসে ৪৩ জনের মৃত্যু নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে নারী উদ্যোক্তাদের উপকরণ বিতরণ রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউ ক্ষেত দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা: সংসদে বাণিজ্যমন্ত্রী শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে সদস্য নিহত, আহত ১০ ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৯তম আসর

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কিচক-গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকা থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে কিচক-গোবিন্দপুর এলাকায় এক বৃদ্ধা দৌড় দিয়ে সড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জমিতে পড়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় ওই নারী সামান্য আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা সুস্থ রয়েছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com