1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

খাদ্য সংকটে আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাড়ে ৪ কোটি মানুষ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : খরা-বন্যার সঙ্গে করোনাভাইরাস মহামারির প্রভাবে সৃষ্ট পরিস্থিতির কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলের ১৩টি দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষ খাদ্য সংকটে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানায় আঞ্চলিক সংস্থা সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)। এই সংখ্যা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেড়েছে বলছে তারা।

এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, ‘করোনাভাইরাস মহামারির বিধ্বংসী প্রভাবে অর্থনৈতিক চ্যালেঞ্জ আর দারিদ্রতা ব্যাপক হারে বেড়েছে।

‘করোনার বিধিনিষেধ ব্যবসায়িক কার্যক্রম, চাকরি ও রেমিট্যান্সের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে উল্লেখ করে এসএডিসি বলেছে, ‘শহুরে দরিদ্রদের মধ্যে যারা অনানুষ্ঠানিক খাত কিংবা স্থানীয় বাজারের ওপর নির্ভরশীল, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য সংকটে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।’

২০২০ সালে এই অঞ্চলের ৮৪ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে। তাদের মধ্যে ২৩ লাখ শিশুর জীবন বাঁচানো চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয় প্রতিবেদনে।

মার্চ থেকে স্কুল বন্ধ থাকায় স্কুলে দেওয়া খাদ্যে নির্ভরশীল বাচ্চারা অপুষ্টিতে ভুগছে বলে উল্লেখ করা হয়।

এসএডিসির সদস্য দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা করোনায় ভুগছে বেশি, সাড়ে চার লাখের বেশি সংক্রমণ ও মৃত্যু ছাড়িয়েছে ৭ হাজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com