1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

এক মাসের মধ্যে ফ্রান্সে সর্বোচ্চ আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২ জন। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। খবর আল জাজিরা।

এদিকে গেল সপ্তাহে ৯ জনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছে। যা মৃতের সংখ্যা বাড়ারও ইঙ্গিত বহন করছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০ হাজার ২৩৮ জন। আর মোট আক্রান্ত ২ লাখ ২১ হাজার জন।

তবে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের তুলনায় কমেছে। গেল দুই মাসের মধ্যে বর্তমানে সর্বনিম্ন রোগী ভর্তি রয়েছে ফান্সের হাসপাতালগলোতে।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৮১৪ জন। মারা গেছে ৬ লাখ ৬৯ হাজার ৯৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com