1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: আইন অমান্য করে ফুটপাতে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেয়া হবে না। আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এমনটা জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, সব জায়গায় হকার বসা যাবে না, সরকার নির্ধারিত জায়গায় বসলে আপত্তি নেই। শুক্র ও শনিবার ছাড়াও অনুমোদন দেয়া কিছু ফুটপাত ছাড়া অন্য জায়গায় হকার বসতে দেয়া হবে না।

সরকার ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উচ্ছেদের পর আবারও সড়ক দখলের পাঁয়তারা করলে মালামাল ক্রোক করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন পক্ষ থেকে মামলা হবে। সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব কাজ করবে সিটি করপোরেশন। এ বিষয়ে নানাবিধ উদ্যোগের পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com