
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর তাওয়াকুচা ক্যাম্পের টহল দল উপজেলার ঝোলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝোলগাঁও সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় তাওয়াকুচা ক্যাম্পের টহলরত সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।