1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৪৬ জন, তেজগাঁও বিভাগে ৮১ জন, মিরপুর বিভাগে ১১৪ জন, গুলশান বিভাগে ৩০ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন ও ১০ হাজার ৮৭২ ইয়াবা উদ্ধার করে। এছাড়া দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

ডিসি আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com