1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শান্তিতে নোবেলজয়ী জন হিউম আর নেই

  • আপডেট টাইম :: সোমবার, ৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী ও উত্তর আয়ারল্যান্ডের রাজনীতিবিদ জন হিউম মারা গেছেন। ৮৩ বছর বয়সে লন্ডনডেরি নার্সিংহোমে তার মৃত্যু হয়েছে বলে সোমবার বিবিসি জানিয়েছে।

জন হিউম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের শীর্ষ রাজনীতিবিদের অন্যতম ছিলেন। সোস্যাল ডেমোক্রেটিক অ্যান্ড লেবার পার্টির (এসডিএলপি) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন হিউম। ১৯৭০ সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত তিনি এসডিএলপির নেতৃত্ব দিয়েছেন।

১৯৯৮ সালে গুড ফ্রাইডে চুক্তির সময় শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জন হিউম। ওই চুক্তিতে ভূমিকা রাখায় ১৯৯৮ সালে উত্তর আয়ারল্যান্ডের আরেক রাজনৈতিক দল আলস্টার ইউনিয়নিস্ট পার্টির নেতা ডেভিড ট্রিম্বলের সঙ্গে যুগ্মভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com