1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের ব্যর্থতার দায় নিয়ে দুই মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের মানুষের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।সরকারি আদেশ দেখুন

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে। বিএনপির মধ্যে নব্য স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরতে পারে বলে আলোচনা রয়েছে। বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারেনি, তারা জনগণকে কীভাবে রক্ষা করবে—এমন প্রশ্ন তোলেন তিনি।মানচিত্র দেখুন

তিনি আরও বলেন, সীমান্তে হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ে অশান্তি তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com