1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে জানালেন শিক্ষামন্ত্রী সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীবরদী সীমান্তে ১ লাখ ৯২ হাজার টাকার ভারতীয় মদ জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করল দুদক মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর

মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করল দুদক

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার পর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের তলবের পরিপ্রেক্ষিতে তিনি সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হন। পরে অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে তাকে তলব করে নোটিশ পাঠানো হয়। দুদকের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই নোটিশ জারি করেন। এতে বুধবার হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য মেঘনা আলমকে অনুরোধ জানানো হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com