1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

যশোরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের অনিয়মের অভিযোগ আনা হয়েছে। ইউনিয়নের বামন আলী গ্রামের মীর আরিফুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য মেরাজ হোসেন মিঠু গত ৬ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ পত্রে উল্লখ করা হয়, ঈদুল আযহা উপলক্ষে গদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল দেননি। চেয়ারম্যানের স্বাক্ষরিত স্লিপ নিয়ে ২৮ জুলাই উপকারভোগীরা ইউনিয়ন পরিষদে চাল আনতে গেলে তাদের বলা হয় পরদিন আসতে। এদিন পরিষদের প্রধান ফটকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ইউনিয়ন পরিষদে হাজির হন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আশরাফ উদ্দিন। তিনি বঞ্চিতদের চাল দেয়ার বন্দোবস্ত করার আশ্বাস দেন।
অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, জনপ্রতি ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে ৮ কেজি করে। সে হিসেবে ইউনিয়ন পরিষদ থেকে প্রায় ১০-১২ মেট্টিকটন চাল আত্মসাৎ করা হয়েছে।
সংসদ সদস্যর প্রতিনিধি আশরাফ উদ্দীন জানান, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম অসহায় ও দুই ছাত্র লীগ কর্মীদের ভিজিএফ এর চাল দেওয়ার জন্য সুপারিশ করেন। সে কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে আলোচনা করে প্রায় ২শ স্লীপের চাল ২৮ জুলাই বিতরণের কথা ছিল। কিন্তু ওইদিন সকাল থেকে চেয়ারম্যানের মোবাইল ফোন বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান মিজানুর রহমানের মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান জানান, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম আক্তারুজজামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রফিকুল ইসলাম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com