1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

নেত্রকোনায় শিক্ষার্থীদের দিনব্যাপী বিতর্ক কর্মশালা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: যুক্তি, বিশ্লেষণ ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

শনিবার (২২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

কর্মশালায় শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা, বক্তব্য দেওয়ার কৌশল ও আত্মবিশ্বাস বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়সার, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচারার মাহফুজা মাহবুব, যমুনা টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার দেবাশীষ রঞ্জন সরকার, আবু আজাদ ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন নাহার লিজা।

দিনব্যাপী এ কর্মশালায় শিক্ষার্থীরা যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা ও সাবলীলভাবে বক্তব্য দেওয়ার বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পায়।

আয়োজকেরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com