1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতে ১৯১ আরোহী নিয়ে দুর্ঘটনায় বিমান : নিহত ১৯

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে একটি যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শুক্রবার রাত ৭টা ৪০ মিনিটের দিকে খোজিকোদ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানের ১৯ আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত ১২৩ জনের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মালাপুরাম পুলিশ সুপারের বরাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) এ খবর জানিয়েছে।

বিমানটি অবতরণের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দিয়েছে। বিমানটির পাইলট আগে ভারতের বিমানবাহিনীর সদস্য ছিলেন। তিনি ও তার সহকারী দুজনেই নিহত হয়েছেন।

রাজ্যে বিজেপির এমপি কেজে আলফোনস এনডিটিভি অনলাইনকে জানিয়েছেন, দুবাই থেকে আসা বিমানটিতে ১৯১ জন আরোহী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আরোহীদের মধ্যে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, দুই পাইলট ও পাঁচ জন কেবিন ক্রু ছিলেন।দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়নি। আরোহীদের অধিকাংশকে বের করে আনা হয়েছে।

প্রাথমিকভাবে পাওয়া দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিমানটি দুই টুকরা হয়ে গেছে। রানওয়েতে দুর্ঘটনাকবলিত বিমানটির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিমানে থাকা অনেক যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়া পুলিশ ও অগ্নিনির্বাপন বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com