1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ২০

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলের একটি গ্রামের গবাদি পশুর বাজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে সরকার এ খবর দিয়েছে বলে জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

ফাদা এন’গোরমা এলাকায় ওই হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। হত্যাকারীদের ধরতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে।

শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে গভর্নর কর্নেল সাইদো সানো বলেছেন, ‘ফাদা এন’গোরমা অঞ্চলের নামোনগো গ্রামের গবাদি পশুর বাজারে আচমকা সাধারণ মানুষের ওপর হামলা চালায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা।’ প্রাথমিকভাবে ২০ জন নিহতের খবর নিশ্চিত করলেও বহু আহত হয়েছেন জানান তিনি।

গত মে মাসে কোম্পিয়েনগার পূর্বাঞ্চলের এক গ্রামের গবাদি পশুর বাজারে হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে বন্দুকধারীরা।

২০১৭ সাল থেকে আল কায়েদা ও আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে বুরকিনা ফাসো।

এই সশস্ত্র গোষ্ঠীদের বিরুদ্ধে বুরকিনা ফাসোর দুর্বল সামরিক বাহিনীকে সহায়তা করতে অঞ্চলটিতে রয়েছে পাঁচ হাজার ফরাসি সেনা।

গত পাঁচ বছরে নয়শর বেশি মানুষ সশস্ত্র সংগঠনগুলোর হাতে মারা যায়, ৮ লাখ ৬০ হাজারের মতো লোক বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে।

অস্থিরতার কারণে গত বছর বুরকিনা ফাসো, মালি ও নাইজারের চার হাজার মানুষ নিহত হয়েছেন বলে এক পরিসংখ্যানে জানিয়েছে জাতিসংঘ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com