1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড় ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব ডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড়

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে জানুয়ারি মাস তথা প্রথম পাতার একটি ছবিতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে পতিত ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ লেখা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার প্রকাশিত ক্যালেন্ডারটি ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এ ঘটনায় জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত ও একজনকে প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে কমিটিও করা হয়েছে। এ ছাড়া ক্যালেন্ডটি ফেরত আনা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এতে সারা দেশের ২৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথি, বিদেশি দূতাবাসের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সবার মাঝে বিতরণ করা উপহার ব্যাগে আলোচিত ডেস্ক ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। পরে খালেদা জিয়াকে নিয়ে বিতর্কিত লেখাটি অনেকের নজরে আসে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্য আমানুল্লাহকে জানানো হয়।

উপাচার্য এ সময় সারা দেশে ছড়িয়ে পড়া ক্যালেন্ডারটি ফিরিয়ে আনার নির্দেশনা দেন। সে অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তারের দায়িত্বে সারা দেশে লোক পাঠিয়ে এসব বিতর্কিত ক্যালেন্ডার তুলে আনা হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম আমানুল্লাহ আমার দেশকে জানান, ক্যালেন্ডারের ঘটনায় চারজনকে সাসপেন্ড এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে।

calender_national-university

আসন্ন ২০২৭ সালের ওই ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় বাম পাশে স্থান পাওয়া ছবিতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের নেতৃত্বে বেশ কয়েকজন মোনাজাত করছেন। সামনে একটি পুষ্পস্তবক রাখা। তাদের পেছনে মরহুমা খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানারে প্রথম লাইনে ছোট ফন্টে লেখা—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’।

দ্বিতীয় লাইনে বড় ফন্টে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’, এবং পরবর্তী লাইনে আরেকটু ছোট ফন্টে—‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’।

নিচে বড় ফন্টে লেখা – জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদের দোসরদের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিতর্কিত এই ক্যালেন্ডার প্রকাশের পেছনেও ফ্যাসিবাদীদের যোগসূত্র থাকতে পারে।

এ ছাড়া ৩০ নভেম্বর আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সমাবেশ বাস্তবায়নেও ‘ফ্যাসিবাদের দোসরকে’ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com