1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুক্তাগাছায় বাসচাপায় নিহত ৭, বাসচালক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৮ আগস্ট, ২০২০

ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ৭ জন নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন এই তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন।

এদিকে, আহত তিন জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। চালককে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে।

তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com