1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুন, ২০২৬

স্পোর্টস ডেস্ক : ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলো জার্মানরা। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ন্যাগলসম্যানের শিষ্যরা।

ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি।

তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পায় কুরাসাও।

  বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান জামাল মুসিয়ালা। ইয়োশুয়া কিমিখের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর ম্যাচের ৬৮ মিনিটে আবারও গোলের দেখা পায় জার্মানি। দলের পক্ষে পঞ্চম গোলটি করেন নাথানিয়েল ব্রাউন।

এর ১০ মিনিট পর জার্মানির হয়ে এবার ষষ্ঠ গোলটি করলেন ডেনিজ উনদাভ। কুরাসাওয়ের কফিনের শেষ পেরেক ঠোকেন হাভার্টজ। ম্যাচে এটি হাভার্টজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com