1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ছড়িয়ে পড়েছে ছাই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় জাগ্রত একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে আকাশে কালো ছাই ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র তিন দিনের ব্যবধানে সুমাত্রা দ্বীপের আগ্নেয়গিরি ‘মাউন্ট সিনাবাং’ দুই বার জাগ্রত হয়ে ওঠে। এর ফলে আকাশে ৫ কিলোমিটারের মধ্যে কালো ছাই ছড়িয়ে পড়েছে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় স্থানীয়দের ওই স্থান থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রায় ৪শ বছর ধরে ঘুমন্ত থাকা মাউন্ট সিনাবাং ২০১০ সালে হঠাৎ জাগ্রত হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে এর অগ্ন্যুৎপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়।

ইন্দোনেশিয়ায় ১২০টি জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে অন্যতম একটি মাউন্ট সিনাবাং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com