1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।

সোমবার (১০ আগস্ট) দেশটির আফগান সীমান্তের কাছের বেলুচিস্তান প্রদেশের চমন মল রোডে এ ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাদেশিক পুলিশ কর্তা মোহাম্মদ মোহসিন বলেন, দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরবাইকে বোমা রেখেছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এজাজ শাহ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃস্টির লক্ষ্যেই এ ধরনের হামলা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: ডন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com