1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কোমায় প্রণব মুখার্জি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার (১০ আগস্ট) হাসপাতালে একটি পরীক্ষা করাতে গিয়ে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল প্রণব মুখার্জির। ভারতের সাবেক প্রেসিডেন্ট তখন থেকেই হাসপাতালে ভর্তি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি কোমায় আছেন বলে জানানো হয়েছে আর্মির রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে।

হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই টুইট করেছিলেন প্রণব। ওইদিন ভর্তি হওয়ার পরপরই তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। তখনই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। জমাট রক্ত অপসারণ করলেও তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে, রাখা হয় ভেন্টিলেটরের সহায়তায়।

প্রণবের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে তারা জানালেন, গভীর কোমায় চলে গেছেন সাবেক প্রেসিডেন্ট। ভেন্টিলেশনে থাকতে থাকতেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

এরই মধ্যে হঠাৎ করে প্রণবের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে অভিজিৎ। তার বাবার স্বাস্থ্যের অবস্থা নিয়ে মিথ্যা খবর না প্রকাশের অনুরোধ করেছেন টুইটারে, ‘সোশ্যাল মিডিয়ায় খ্যাতিমান সাংবাদিকরা ভুয়া সংবাদ দিয়ে গুঞ্জন ছড়াচ্ছেন। তাতে এটা স্পষ্ট হয় যে ভারতের গণমাধ্যম ভুয়া সংবাদের কারখানায় পরিণত হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com