1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

করোনার টিকার আরও ৯ কোটি ডোজ কিনলো যুক্তরাজ্য

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের একটি টিকাও এখনো সফল হয়নি। তবে সফলতার দ্বারপ্রান্তে রয়েছে কয়েকটি। তেমনই দুটি কোম্পানির কাছ থেকে করোনার টিকার ৯০ মিলিয়ন তথা ৯ কোটি ডোজ নিশ্চিত করে রেখেছে যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

এ নিয়ে যুক্তরাজ্য বিভিন্ন করোনার টিকার ৩৫০ মিলিয়ন ডোজ তথা ৩৫ কোটি ডোজ অর্ডার করে রাখলো।

যুক্তরাজ্য যে ৯০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে তার মধ্যে ৬০ মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বায়োটেক ফার্ম নোভাভ্যাক্সের। আর বাকি ৩০ মিলিয়ন যুক্তরাষ্ট্রের জনজন অ্যান্ড জনসনের প্রতিষ্ঠান জ্যানসেন ফার্মাসিউটিক্যালসের।

গেল সপ্তাহে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের টিকা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সেদিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পুতনিক নামে একটি টিকার উদ্বোধনও করেন। যদিও বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করছে পশ্চিমা দেশগুলোসহ খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এখন দেখার বিষয় সবার সন্দেহের তীরের মোক্ষম জবাব দিয়ে সত্যি সত্যিই কার্যকর করোনার টিকা বাজারে ছাড়তে পারে কিনা রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com