1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দুই সপ্তাহ পর আবারও বিশ্বে দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজার ২৩৭ জনের করোনা পজিটিভের খবর জানতে পেরেছে।

শনিবার (১৫ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে প্রকাশিত রিপোর্টে এ তথ্য পেয়েছে ডব্লিউএইচও। এ পর্যন্ত গোটা বিশ্বে মোট ২ কোটি ১৩ লাখ ৯৪ হাজারের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে ভারতে সর্বোচ্চ ৬৫ হাজারের বেশি করোনা রোগী পাওয়া গেছে।

এর আগে বিশ্বে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছিল ৩১ জুলাই। ওই দিন করোনা পজিটিভ হয়েছিল ২ লাখ ৯২ হাজার ৫২৭ জনের।

ডব্লিউএইচও জানিয়েছে, আক্রান্তের নতুন রেকর্ডের দিনে সারা বিশ্বে করোনায় মারা গেছেন ৯ হাজার ৯৮৫ জন। তাতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৭৮৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সেখানে ৫৩ লাখ ৬০ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। ৩৩ লাখ ১৭ হাজারের বেশি আক্রান্ত নিয়ে তাদের পরে আছে ব্রাজিল এবং ভারতে মোট রোগী ২৫ লাখ ২৬ হাজার পেরিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com