1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ফিলিপাইনে ৬.৬ মাত্রার ভূমিকম্প

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৫টা ৩৩ মিনিটে এটি আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার সেন্টার (ইএমএসসি)।

ফিলিপাইনের ভূ-তাত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে আফটার শকের ঝুঁকি রয়েছে। উপকূলীয় এলাকায় কিছু বাড়ি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে।

সংস্থার প্রধান রেনাতো সোলিদাম স্থানীয় একটি রেডিও চ্যানেলকে বলেছেন, ‘শক্তিশালী আফটার শকের সম্ভাবনা বাতিল করা যায় না।’

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ম্যানিলা থেকে ৪৫১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com