1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নিলো র‌্যাব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত‌্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নিয়েছে র‌্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার কিছু পর কক্সবাজারের জেলা কারাগার থেকে কড়া পাহাড়ায় তাদের নিয়ে যায় র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বলেন, ‘আদালতের নির্দেশে ওসি প্রদীপ, এস আই লিয়াকত ও নন্দদুলাল রক্ষিতকে রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা যে সময়টা সুবিধাজনক মনে করেছেন তখন তাদেরকে কারাগার থেকে রিমান্ডে নিয়েছেন।’

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ৬ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি।

ওই দিনই দু’দফার শুনানি শেষে তিন কর্মকর্তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এর কয়েকদিন পর বাকি চার পুলিশ সদস্যকে রিমান্ডে দেন আদালত। গত ১৪ আগস্ট, এএসআই লিটনসহ চার পুলিশ সদস্যকে কারাগার থেকে হেফাজতে নেয় র‌্যাব। তবে বারবার পেছাতে থাকে সাবেক ওসি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া।
এদিকে ১৭ আগস্ট এই তিনজনকে সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com