1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

করোনার আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২২ জনে।

এ সময়ে ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৮৬৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন।

সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৫ জন।

এ সময়ে কোভিড-১৯ রোগে সিলেট ও ময়মনসিংহ বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com