1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দুই দিনের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : দুই দিনের ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া। শুক্রবার (২১ আগস্ট) দেশের পূর্বাঞ্চলে গভীর সমুদ্রের তলদেশে সংঘটিত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলের এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। গত বুধবারও একই মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপ্রকৌশল সংস্থা কোনও ধরনের সুনামি সতর্কতা জারি করেনি, ‘এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।’

ভূমিকম্প শুরু হতেই আতঙ্কিত হয়ে লোকজনকে ঘর থেকে দৌড়ে বের হতে দেখা যায় এবং রাস্তার বাতিগুলো দুলছিল।

২৬ কোটি জনগণের ইন্দোনেশিয়ায় ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা। দেশটি অগণিত আগ্নেয়গিরি ও ফল্ট লাইন সমৃদ্ধ রিং অব ফায়ারের মধ্যে থাকায় প্রায় সময় ভূমিকম্পের সম্মুখীন হয়। এই সপ্তাহের শুরুতে ৬.৮ ও ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া, তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com