1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

এখনো গভীর কোমায় প্রণব মুখার্জি

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় দুই সপ্তাহ আগে মস্তিষ্কে রক্তজমাট বাঁধার কারণে সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অস্ত্রোপচার করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত গভীর কোমায় আছেন তিনি। এখনও তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে এক বুলেটিনে জানিয়েছে দিল্লির সামরিক হাসপাতাল।

আজ শনিবার (২২ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, প্রণবের অবস্থা এখনও স্থিতিশীল। অস্ত্রোপচারের কদিন পর তার শ্বাসযন্ত্রে সংক্রমণের চিকিৎসা চলছে বলে জানায় তারা।

প্রণবের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এক বুলেটিনে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালেও প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং তার শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসা চলছে। তার শারীরিক প্যারামিটার স্থিতিশীল। এখনও তাকে ভেন্টিলেটরের সহায়তায় রাখা হয়েছে।’

গত ১০ আগস্ট হাসপাতালে একটি পরীক্ষা করাতে গিয়ে করোনাভাইরাস ধরা পড়ে প্রণবের। নিজেই টুইটারে পজিটিভ হওয়ার খবর জানান। একই দিনে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

গত বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মভূষণ পাওয়া প্রণব ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com