1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ভারতের রাফায়েল বিমান ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি!

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ফ্রান্স থেকে রাফায়েল আনার পর ভারতের বিমান বাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। শুক্রবার দেশটির বিমান বাহিনীর জন্য ফ্রান্সের থেকে আমদানি করা ডেসল্ট রাফায়েল বিমানের ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। খবর এবিপি আনন্দ’র।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হরিয়ানার অম্বালায় ফ্রান্স থেকে আনা পাঁচটি রাফায়েল জঙ্গি বিমান ওই ঘাঁটিতে রাখা হয়েছে। শুক্রবার অজ্ঞাতনামা একটি সূত্র থেকে আসা এক চিঠিতে ওই বিমান ঘাঁটি উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে।

দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ইতিমধ্যেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তায় কোনো ধরণের ত্রুটি রাখা হচ্ছে না। অবলম্বন করা হচ্ছে বিশেষ সতর্কতা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ফ্রান্স থেকে পাঁচটি রাফায়েল জঙ্গি বিমান নিয়ে আসে ভারতীয় বিমান বাহিনী। ফ্রান্সের সাথে এক চুক্তি অনুযায়ী ভারত ফ্রান্সের সামরিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান ডেসল্ট থেকে ২৮টি এক আসন বিশিষ্ট রাফায়েল ও ৮টি দুই আসন বিশিষ্ট রাফায়েল ক্রয় করবে। যার প্রথম পাঁচটি ভারতে পৌছে ২৯ জুলাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com