1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

আরব গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, ‘ব্ল্যাকআউটে’ সিরিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আরব গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের কারণে পুরো সিরিয়া ব্ল্যাকআউটে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গোটা দেশ অন্ধকারে। আজ সোমবার (২৪ আগস্ট) দেশের বিদ্যুৎমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সিরিয়ার আদ দুমায়ের ও আদ্রা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান মন্ত্রী। অবশ্য তেলমন্ত্রীর দাবি, এই বিস্ফোরণ হতে পারে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড।

বিদ্যুৎমন্ত্রী মোহাম্মদ খারবোতলির বক্তব্য দিয়ে সানা তাদের প্রতিবেদনে লিখেছে, রোববার (২৩ আগস্ট) রাতে দামেস্ক শহরের একটি পাইপলাইনে বিস্ফোরণ হয়। তাতে গোটা সিরিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আল দুমায়ের ও আদ্রায় স্থাপিত দুটি পাওয়ার স্টেশনে গ্যাস সরবরাহও নিচের দিকে নেমেছে।

যদিও কিছু পাওয়ার স্টেশন তাদের কার্যক্রম শুরু করতে পেরেছে এবং কিছু প্রদেশে আস্তে আস্তে বিদ্যুৎ এসেছে। বার্তা সংস্থাটির প্রকাশিত ছবিতে রাতের অন্ধকারে আগুনের ঝলকানি দেখা গিয়েছে, যার সৃষ্টি হয়েছে পাইপলাইন বিস্ফোরণ থেকে।

তেলমন্ত্রী আলী ঘানেম বলেছেন, দক্ষিণ সিরিয়ায় গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডকে। কিন্তু আর বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। ৩৬ ইঞ্চি পাইপটি দিয়ে দেশের দক্ষিণের তিনটি পাওয়ার স্টেশনে গ্যাস সরবরাহ করা হয় বলেছেন তেলমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com