1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

চীনে রেস্তোরাঁ ভবন ধসে ১৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি রেস্তোরাঁ ভবন ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার শানজি প্রদেশের শিয়াংফেন জেলায় এ ঘটনা ঘটেছে।

চীনা সরকারি সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, শনিবার সকালে দ্বিতল ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে আটকে যাওয়া লোকজনকে উদ্ধার করেছে এবং উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে প্রায় ৭০০ মানুষ।

বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘৪৫ জনকে বের করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন মৃত, সাত জন গুরুতর আহত এবং ২১ জন কিছুটা আহত।’

ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। অবশ্য চীনে ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। দেশটিতে অহরহই নির্মাণ দুর্ঘটনা ঘটে থাকে। এর জন্য ভবন নির্মাণকারীদের নির্মাণ কাজে কাঁটছাঁট ও নিরাপত্তা বিধি লঙ্ঘনকে দায়ী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com