1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইতালির সৈকতে নৌকায় আগুন ধরে তিন অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির দক্ষিণাঞ্চলের সৈকতে উদ্ধার অভিযানের সময় ২০ জনকে বহন করা নৌকায় আগুন ধরে অন্তত তিন অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

আরও পাঁচ অভিবাসী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির ক্রোতোনে বন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অভিবাসীদের এই নৌকাকে নিরাপদে নোঙর করার চেষ্টা করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এমিলিও ফিওরা নামের এক পুলিশ কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা আদক্রোনোস জানায়, নৌকার ইঞ্জিনে আগুন ধরার পর একটি বিস্ফোরণ হয়।

বার্তা সংস্থা এএনএস’র রিপোর্ট উদ্ধার হওয়া ১২ জনকে নিকটস্থ অভিবাসন অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হয়েছে। অভিবাসন নৌকাটিতে ৩৪ জন ছিল, কিন্তু ১৩ অভিবাসী আগেই তীরে পৌঁছে যান।

ইতালি আগে থেকেই আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য ইউরোপের অন্যতম বড় পথ ছিল। কিন্তু লিবিয়ায় মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে। তাছাড়া করোনাভাইরাস মহামারির কারণে এ বছর রোম অভিবাসী নৌকার জন্য বন্দর নিষিদ্ধ করে দিলেও তা বেড়েছে। এ বছর এখন পর্যন্ত নৌপথে ইতালিতে পৌঁছেছে ১৮ হাজারের মতো অভিবাসী, গত বছর একই সময়ে যা ছিল ৪ হাজার ৯শ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com