1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। খবর রয়টার্স, দ্যা জেরুজালেম পোস্ট ও ইসরায়েল টাইমসের।

সোমবার (৩১ আগস্ট) গোলান মালভূমি থেকে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছিল ইসরায়েল। তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে সিরিয়ার বিমান বাহিনী। কিন্তু দক্ষিণ দামেস্কের একটি অঞ্চলে আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী এই হামলায় ৫ জন ইরানি সৈন্য নিহত হয়েছে। এ ছাড়া একাধিক সাধারণ মানুষও নিহত হয়েছে। আহত হয়েছে অনেক। আর ইসরায়েল টাইমস বলছে মৃতের সংখ্যা ৬ এর অধিক। ইসরায়েলের দুটি সংবাদমাধ্যমই জানিয়েছে যে সিরিয়া অভিযোগ করছে এই হামলা ইসরায়েল করেছে।

অবশ্য রয়টার্স সিরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বলছে মৃতের সংখ্যা ২। আর দুজনই বেসামরিক লোকজন। যদিও তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হয়নি। তবে এই হামলা যে ইসরায়েল করেছে সেটা তারা নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com