1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ও উত্তর-পূর্ব পাকিস্তানে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। আর এতে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩১ জনের অধিক। খবর আনাদোলু এজেন্সি ও খালিজ টাইমসের।

ওই অঞ্চলে গেল কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিপাতে বিভিন্ন জেলায় হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এর সঙ্গে বেড়েছে ভূমিধস। তাতে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুন প্রদেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। বুধাবর (২ সেপ্টেম্বর) জিও নিউজ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৩১ জনের অধিক।

প্রাদেশিক দূযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র তৈমুর আলী জানিয়েছেন মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, তারা এখনো সবগুলো জেলার হতাহতের প্রকৃত তথ্য পাননি।

বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সোয়াত উপত্যাক্যা, বানের, চিত্রাল, শাংলা, ভট্টগ্রাম, কোহিস্তান ও মানশেহরায়।

প্রচুর বৃষ্টিপাতে বেড়েছে ভূমিধস। এতে চীন সীমান্তবর্তী কয়েকটি জেলায় কমপক্ষে চারজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আর হঠাৎ দেখা দেওয়া বন্যায় অনেক জেলা যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে সরকার পর্যটকদের জন্য নতুন ভ্রমণ নির্দেশনা জারি করেছে। কোথাও ভ্রমণে যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যেতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী কয়েকদিন মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই অঞ্চলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com