1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

‘চীনা বাহিনীকে ভারত ভালোভাবেই মোকাবিলা করতে সক্ষম’

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনী ভালোভাবেই চীনা বাহিনীকে মোকাবিলা করতে সক্ষম। বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদার ফোরামে জেনারেল রাওয়াত বলেন, ‘ভারতকে প্রায়ই চীনা আগ্রাসনের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু আমরা (ভারতীয় সেনা) এই পরিস্থিতি সর্বোত্তম পথেই মোকাবিলা করতে সক্ষম।’

উত্তর ও পশ্চিম সীমান্তে চীন ও পাকিস্তানের হুমকি ভারতকে মোকাবিলা করতে হচ্ছে উল্লেখ করে তিনি জানান, দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনারা। এই ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে।

চীনের বিরুদ্ধে প্রস্তুতি সম্পর্কে চিফ অব ডিফেন্স স্টাফ বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনের অর্থনৈতিক সহায়তা এবং পাকিস্তানকে অব্যাহত সামরিক ও কূটনৈতিক সহায়তা আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতিকে সমর্থন দিচ্ছে।’

বেইজিংয়ের সঙ্গে নয়াদিল্লির বিবাদকে কাজে লাগাতে চাইলে এবং কোনো সমস্যা সৃষ্টি করলে পাকিস্তান বড় ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com