1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইরানে সীমার চেয়ে ‘১০ গুণ বেশি’ ইউরেনিয়াম মজুদ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক চুক্তির অধীনে অনুমোদিত সীমার চেয়ে ১০ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান, জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের মজুদ করা ইউরেনিয়ামের সংখ্যা ২ হাজার ১০৫ কেজি। যা পরমাণু সমঝোতায় বর্ণিত পরিমাণের ১০ গুণ। ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি অনুযায়ী তিনশ কেজির নিচে এটি মজুদ থাকার কথা।

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা বলছে, ইরান এখনও ৪.৫ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে যাচ্ছে। যদিও পরমাণু সমঝোতায় দেশটি সর্বোচ্চ ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল।

অবশ্য ইরান জোর দাবি করেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পরমাণু কর্মসূচি বহাল রেখেছে। দেশটিতে দুটি সাবেক পরমাণু স্থাপনায় আইএইএ’র পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার পর এমন প্রতিবেদন প্রকাশিত হলো।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভিয়েনায় আইএইএ’র সদর দপ্তরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে একটি স্থাপনা পরিদর্শন করেছেন সংস্থার পরিদর্শকরা। অন্যটি চলতি মাসেই পরিদর্শন করা হবে বলে তেহরানের সঙ্গে কথা হয়েছে।

এর আগে এই আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছিল, ইরান আইএইএ’কে না জানিয়ে তার দুটি স্থাপনায় পরমাণু তৎপরতা চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com