1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর বেলারুশের বিরোধী নেত্রী গুম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের বিরুদ্ধে আন্দোলনের পর গুম হয়েছেন বেলারুশের বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসনিকোভা। আজ সোমবার রাজধানী মিনস্ক থেকে তাকে অপহরণ করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মুখোশপরা ব্যক্তিরা তুলে নিয়ে গেছে কোলেসনিকোভাকে। এরপর তাকে একটি মিনিভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। ওই বিক্ষোভ থেকে বেশ কিছু বিক্ষোভকারীকেও গ্রেফতার করেছে পুলিশ।

খবরে আরও বলা হয়, গেলো আগস্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রতিবাদে নামে সরকার বিরোধীরা। এরই ধারাবাহিকতায় মিনস্কে গণর‌্যালি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৬৩৩ বিদ্রোহী গ্রেফতার করে দেশটির সরকারি প্রশাসন। যদিও কোলেসনিকোভাকে গ্রেফতারের কথা অস্বীকার করেনি দেশটির পুলিশ। উল্লেখ্য, গত ৯ আগস্ট বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোকে চ্যালেঞ্জ জানাতে একত্রিত হয়েছিলেন তিনজন নারী নেত্রী। তার মধ্যে রাজনীতির মাঠে সর্বশেষ সক্রিয় ছিলেন কোলেসনিকোভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com