1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

বিশ্বকে আরও মহামারীর জন্য প্রস্তুত থাকতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে স্থবির হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। সফল ও কার্যকরী কোনও প্রতিষেধক না থাকায় করোনা থেকে উত্তরণের পর আবার সংক্রমণের শিকার হচ্ছে বিভিন্ন দেশ। প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। মারা যাচ্ছে হাজার হাজার।

করোনা যখন বিশ্বব্যাপী মানুষের জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে, ঠিক তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা শোনাল আরও ভয়ঙ্কর তথ্য। সতর্ক করল আরও ভয়াবহ মহামারী সম্পর্কে।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত এই সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, “এটাই (করোনা) শেষ মহামারী নয়। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে যে প্রাদুর্ভাব ও মহামারী আমাদের জীবনের অংশ। সুতরাং পরবর্তী মহামারী আসার আগেই বিশ্বেকে সেটার জন্য প্রস্তুত হতে হবে এবং সে জন্য বর্তমানের এই মহামারীর চেয়ে আরও বেশি প্রস্তুত থাকতে হবে।”

মহারমারী করোনাভাইরাসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৪৮৮ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ৯৬ হাজার ৮৪২ জন।

সূত্র: আল-জাজিরা, হিন্দুস্তান টাইমস, ওয়ার্ল্ডওমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com