1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

পেটের চর্বি ঝরাতে রসুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

স্বাস্থ্য ডেস্ক : রসুন একটি অতিপরিচিত বস্তু, যা প্রায় প্রতিটির বাড়ির রান্না ঘরেই থাকে। সহজলভ্য এই জিনিসটির স্বাস্থ্য উপকারিতা কখনোই অস্বীকার করা যায় না। এটি পুষ্টির পাওয়ার হাউস হিসেবে পরিচিত।

নিম্ন রক্তচাপ থেকে শুরু করে সাধারণ সর্দি-কাশিতে ঘরোয়া প্রতিষেধক হিসেবে কাজ করে। এটি পেটের চর্বি ঝরাতেও চমৎকার কাজ করে।

যেভাবে ওজন কমায় রসুন: এতে ভিটামিন বি৬ এবং সি, ফাইবার, ম্যাংগানিজ, ক্যালসিয়াম রয়েছে। এগুলো ক্যালরি কমাতে ভূমিকা রাখে।

২০১১ সালে প্রকাশিত পুষ্টিবিষয়ক একটি জার্নালে উল্লেখ করা হয়, নারীদের ওজন কমাতে রসুন সহায়ক।

এছাড়াও রসুন রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, রক্ত পরিষ্কার করে এবং সর্দি-ফ্লু প্রতিরোধে সহায়তা করে।

নিয়মিত রসুন খেলে শরীরে শক্তি বাড়ায় এবং হজমক্রিয়ার উন্নতি ঘটায়।

যেভাবে খাবেন রসুন

গোলমরিচ-রসুন: ২-৩টি রসুনের কাটা কোয়া এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে রসুনের কোয়াগুলো তুলে ফেলে দিন। এরপর এতে এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খালি পেটে পান করুন।

রসুন-মধু: ২-৩টি রসুনের কোয়া খোসা ছাড়িয়ে পিষে নিন। এটি কয়েক ফোঁটা মধুর সঙ্গে মেশান এই রসুন। মিশ্রণটি ১৫-২০ মিনিট পর খেয়ে নিন। প্রতিদিন একবার করে খান।

রসুন-লেবুর রস: ২-৩টি রসুনের কোয়া এক গ্লাস উষ্ণ পানিতে কিছুক্ষণের জন্য রেখে নিন। এবার এক টেবিল চামচ লেবুর রস এতে ভালোভাবে মেশান। সকালে খালি পেটে এই মিশ্রণটি পান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com