1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতের সশস্ত্র বাহিনী যে কোনও কিছুর জন্য প্রস্তুত: রাওয়াত

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সশস্ত্র বাহিনী যে কোনও কিছুর জন্য প্রস্তুত। ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত এই কথা বলেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চিফ অব ডিফেন্স স্টাফ ভারতের সামরিক প্রস্তুতি সম্পর্কে জানান। রাওয়াত বলেছেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য চীনের যে কোনও তৎপরতা প্রতিরোধ করতে সেনাবাহিনী পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের জওয়ানরা সজাগ রয়েছে এবং তারা সীমান্তে যে কোনও দুঃসাহসের উপযুক্ত জবাব দেবে।’

চলতি মাসের শুরুর দিকে ইউএস-ভারত কৌশলগত অংশীদারী ফোরামেও একই ধরনের অভিমত ব্যক্ত করেছিলেন জেনারেল রাওয়াত। ভারত-চীন চলমান উত্তেজনা নিরসনে সীমান্ত সংঘাত দূর করতে বৃহস্পতিবার রাশিয়ার মস্কো শহরে ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠকের একদিন পরে জেনারেল রাওয়াতের মন্তব্য প্রকাশ্যে এলো।

বৃহস্পতিবারের বৈঠকে সীমান্তে অচলাবস্থা ‘দ্রুত নিরসনে’ সম্মত হয়েছে ভারত ও চীন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বৈঠকে এই সমঝোতায় পৌঁছেছেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের একটি পার্শ্ব বৈঠকে দুই দফায় আলোচনায় বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তে উভয় পক্ষের সেনাদের আলোচনা চালিয়ে যাওয়া উচিত, দ্রুত সরে আসা ও যথাযথ দূরত্ব মেনে চলা এবং উত্তেজনা প্রশমনের বিষয়ে তারা ঐক্যমত্য হয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com