1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

কঙ্গোয় স্বর্ণের খনিতে ভূমিধসে ৫০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোতে একটি স্বর্ণের খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির সাউথ কিভু প্রদেশের কামিতুগা প্রবল বৃষ্টিপাতের পর এ ঘটনা ঘটে। শনিবার সকালে প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গভর্নর থিও এনজিওয়াবিদজি কাসি জানান, হতাহতদের অধিকাংশ তরুণ ও শিশু। খনিতে উদ্ধার তৎপরতা চলছে। ভূমিধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

কামিতুগার মেয়র আলেক্সান্ডার বুন্দায়া অবশ্য এ দুর্ঘটনার জন্য প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিক্ষয়কে দায়ী করেছেন। খনি থেকে মৃতদেহ উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন বলে জানান তিনি।

স্থানীয় এনজিও ইনিশিয়েটিভ অব সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সুপারভিশন অব ওম্যানের প্রেসিডেন্ট এমিলিয়ান ইতোনগাওয়া বলেন, ‘বেশ কয়েক জন খনিশ্রমিক খাদে আটকা ছিল এবং সেখান থেকে কেউ বের হতে পারেনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com