1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ দাবানল, অন্তত ৩০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে সাম্প্রতিক সময়ে শুরু হওয়া ভয়াবহ দাবানলে ৩০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৫ লাখেরও বেশি বাসিন্দা। অনেকের বাড়িঘর আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

ওরেগন রাজ্যে কয়েক ডজন মানুষের খোঁজ মিলছে না। স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আগামী দিনে আরও বহু মানুষের মৃত্যু হতে পারে। এ নিয়ে রাজ্যকে প্রস্তুতি নিতে হবে। তিন সপ্তাহ ধরে দাবানলে জ্বলছে ওরেগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের বিস্তির্ণ এলাকা। দিনে দিনে তা ভয়াবহ হচ্ছে।

Wildfires

আগামী সোমবার ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। দাবানলের জন্য তিনি দুর্বল বন ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তিনি। কর্মকর্তারা বলছেন, নিউ জার্সি অঙ্গরাজ্যের সমান এলাকা এখন দাবানলে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আগামী দিনে আর বিস্তির্ণ এলাকায় তা ছড়িয়ে পড়বে বলে শঙ্কা।

দাবানলের কারণে মারাত্মক দূষিত হয়েছে ওরেগন রাজ্যের সবচেয়ে বড় শহর পোর্টল্যান্ড। বায়ুদূষণ নিয়ে কাজ করা আইকিউ এয়ারের দেয়া তথ্যে আরও জানানো হয়েছে, পোর্টল্যান্ড ছাড়াও দাবানলের কারণে বাতাসের মান ভয়াবহ রকমের খারাপ হয়েছে রাজ্যটির অপর দুই বড় শহর সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com