1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভূমিকম্পে কাঁপলো নেপাল

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপালের কেন্দ্রীয় অঞ্চল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ মাত্রার।

২০১৫ সালের ভূমিকম্প এবং বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত সিন্ধুপালচক জেলার রামছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের কয়েক মিনিট পর নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার (এনএসসি) টুইট করে জানায়, ‘ভোর ৫টা ১৯ মিনিটে সিন্ধুপালচক জেলার রামছের আশেপাশে ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।’

ভূমিকম্পের কেন্দ্রস্থল কিংবা এর আশেপাশে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিন্ধুপালচকের পুলিশ সুপার রাজন অধিকারী বলেছেন, ‘কম্পন অনুভূত হওয়ার পর থেকে আমরা কোনও ক্ষয়ক্ষতি বা কারও প্রাণহানির খবর পাইনি। কোনও দুর্ঘটনা ঘটেছে কিনা কিংবা কারও সহায়তা প্রয়োজন কিনা তা জানতে আমরা প্রত্যেক ওয়ার্ডের সঙ্গে যোগাযোগ করছি। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি।’

২০১৫ সালে হিমালয়ান দেশটিতে ৭.৯ মাত্রার ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার মানুষ আহত হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সিন্ধুপালচকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com